আবারও স্বর্ণ জিতলেন মা‌বিয়া আক্তার

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

আবারও স্বর্ণ জিতলেন মা‌বিয়া আক্তার

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক : দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

কাঠমান্ডুতে চলমান এসএ গেমসে শনিবার (০৭ ডিসেম্বর) স্বর্ণ জিতেছেন তিনি।

Manual3 Ad Code

 

মাবিয়া হারিয়েছেন শ্রীলঙ্কার প্রিয়ান্থিকে। স্ন্যাচে মাবিয়া তিন চান্সে তোলেন ১০৫ কেজি। সেখানে প্রিয়ান্থি তোলেন ১০১ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে মাবিয়া তোলেন ১৮৫ কেজি। প্রিয়ান্থি তোলেন ১৮৪ কেজি। তাতে স্বর্ণ জয় নিশ্চিত হয়ে যায় মাবিয়ার। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নেপালের তারা দেবী পুন।

 

গত এসএ গেমসেও বাংলাদেশের জন্য সোনা উপহার এনেছিলেন মাবিয়া আক্তার। এবারও তিনি স্বর্ণ জিতবেন বলে আশা ব্যক্ত করেছিলেন কোচ।

 

২০১৬ সালের এসএ গেমসে প্রথম মেয়েদের ভারোত্তোলন সংযুক্ত করা হয়। আর প্রথমবার অংশ নিয়েই স্বর্ণ জিতে বাজিমাত করে বাংলাদেশের মাবিয়া।

 

Manual5 Ad Code

একই বছরের অক্টোবরে ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন মাবিয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code