লন্ডনে বর্ণ বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভে ম্যাডোনা

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

লন্ডনে বর্ণ বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভে ম্যাডোনা

Manual7 Ad Code

সুরমামেইলডটকম: শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রে। পাশাপাশি বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে লন্ডনে। সেখানে বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে অসংখ্য মানুষের সঙ্গে অংশ নিয়েছেন মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা।

Manual4 Ad Code

শনিবার (০৬ জুন) কালো পোশাক গায়ে হাঁটুর ব্যথা নিয়ে ক্রাচে ভর দিয়ে প্রতিবাদে অংশ নেনে এই কিংবদন্তি সংগীতশিল্পী। তারে চোখে ছিল কালো চশমা। একেবারে সাধারণ মানুষের মতোই উপস্থিত হন তিনি। তবে করোনা ভাইরাসের এমন সময় তাকে মাস্ক কিংবা অন্যকোনো সুরক্ষাব্যবস্থা নিতে দেখা যায়নি।

৬১ বছর বয়সী এই গায়িকাকে বিক্ষোভে অংশ নিতে দেখে অসংখ্য ভক্তরা তার সঙ্গে ছবি তুলেছেন। শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Manual2 Ad Code

ক্যাপশনে অনেকে লেখেন, ‘সর্বদা ইতিহাসের সঠিক পক্ষে তিনি রয়েছেন’।

Manual2 Ad Code

গত অক্টোবরের পর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন ম্যাডোনা। কিন্তু সারা বিশ্বে চলা বর্ণবাদবিরোধী বিক্ষোভে ঘরে বসে থাকতে পারেননি তিনি। ম্যাডোনা ছাড়াও শোবিজ, সঙ্গীত, খেলাধুলা জগতের অনেক তারকাই বর্ণ বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code