বলিউড ছাড়ছেন সুশান্তের শেষ নায়িকা সাঞ্জানা!

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

বলিউড ছাড়ছেন সুশান্তের শেষ নায়িকা সাঞ্জানা!

Manual1 Ad Code

সুরমামেইলডেস্ক:  সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। এতে তার বিপরীতে অভিনয় করেন সাঞ্জানা সাংঘাই। তবে কী সুশান্তের পাশাপাশি তারও শেষ সিনেমা হবে ‘দিল বেচারা’?  বলিউড ছেড়ে দেবেন নায়িকা? তেমনই প্রশ্ন উঠে আসছে অভিনেত্রীর সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৩০ জুন) সুশান্তের আত্মহত্যার মামলায় মুম্বাই পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়েন সাঞ্জানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এরপর বুধবার (১ জুন) মুম্বাই ছেড়ে নিজের শহর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন নায়িকা। মুম্বাই এয়ারপোর্টে একটি ছবি পোস্ট করে বেশ কিছু লাইন লেখেন সাঞ্জানা। তার সেই লেখাতেই ইঙ্গিত মিলেছে বলিউডকে বিদায় জানানোর!

Manual7 Ad Code

সাঞ্জানা লেখেন, খোজা হাফিজ মুম্বাই, ৪ মাস পর আপনার দর্শন হল। আমি দিল্লি ফিরে চললাম। আপনার রাস্তাগুলো একটু অন্যরকম লাগছিল, একদম ফাঁকা ছিল। হয়ত আমার মনে যে ব্যাথা রয়েছে সেটা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। কিংবা হয়ত আপনিও অনেকখানি কষ্টের মধ্যে রয়েছেন। দেখা হবে শিগগিরিই কিংবা আর হবে না!

Manual3 Ad Code

১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসবার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন সাঞ্জানা। সুশান্তের মৃত্যুর খবর সামনে আসবার পর একটি ইমোশ্যান্যাল ভিডিও পোস্ট করেছিলেন সাঞ্জানা। সেখানে বলেন, আমি নিজের ওয়েব পেজটা ১০০ বার রি-ফ্রেস করেছি। ভেবেছি এই খবরটা ভুয়া, কেউ একটা ভয়ঙ্কর রকমের মজা করছে। এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হয় না এই জীবনে কোনদিনও বিশ্বাস করে উঠতে পারবো। অবশ্যই নিজের অনুভূতিটা প্রকাশ করতে সফল হবো না, কিন্তু আমি চেষ্টা করছি।

২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে দিল বেচারা। পরিচালক মুকেশ ছাবরার এই সিনেমার সঙ্গেই বলিউডে অভিষেক হচ্ছে সাঞ্জানার। তবে নিজের প্রথম সিনেমা মুক্তির আগে যে এইরকম একটা দুর্ঘটনা ঘটবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি সাঞ্জানা।

Manual3 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code