প্রকাশ্যে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

প্রকাশ্যে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

Manual3 Ad Code

গত শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন বলিউডের মাস্টারজি সরোজ খান। তার মৃত্যুর পর শোক জানিয়ে অনেক স্মৃতিকথা জানাচ্ছেন বলি সেলেব্রেটিরা।

সরোজকে ‘প্রকৃত শিক্ষক’ বলে স্মৃতিচারণ করেছেন বলি বাদশাহ শাহরুখ খান।

Manual5 Ad Code

এর আগে ২০১৮ সালে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন সরোজ খান।

মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই কিং খানের গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’।

অবশ্য তখনও কিং খান হয়ে ওঠেননি শাহরুখ।

Manual4 Ad Code

শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা। স্পষ্ট মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন। উপদেশ দিয়েছিলেন, ‘আমার অনেক কাজ’ এ কথা কোনো দিন বলবে না। কারণ অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নীচে, তা কেউ জানে না।

সরোজের সেই চড় থেকেই শিক্ষা নিয়েছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, সরোজের সেই উপদেশের পর যত কাজই থাকুক চাপ লাগে না তার।

Manual5 Ad Code

তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code