সুশান্তের মামলায় নতুন মোড়,তিন ঘণ্টা বানসালিকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

সুশান্তের মামলায় নতুন মোড়,তিন ঘণ্টা বানসালিকে জিজ্ঞাসাবাদ

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :

 

Manual5 Ad Code

টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর সোমবার বিকেলে বান্দ্রা স্টেশন থেকে বের হন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্তের ব্যাপারে মোট ২০টি প্রশ্ন করা হয় তাঁকে।

 

নিজের কোনও ছবি থেকে সুশান্তকে বাদ দেওয়ার কথা অস্বীকার করেছেন ভন্সালী। পুলিশ সূত্রে খবর, উল্টে ভন্সালী জানিয়েছেন, সুশান্তকে নিজে থেকেই তিনি ছবির অফার দিয়েছিলেন। কিন্তু সুশান্ত সেই মুহূর্তে অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় ভন্সালীর সঙ্গে তাঁর আর ছবি করা হয়ে ওঠেনি। এর পর যদিও আর কোনও ছবির জন্য সুশান্তকে ডাকেননি পরিচালক।

 

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ভন্সালীর ‘রামলীলা…’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন সুশান্ত। পরে তাঁর জায়গায় নেওয়া হয় রণবীর সিংহকে। ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবেও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি তথ্য। সুশান্তের ঘনিষ্ঠ সূত্রে খবর, সে সময় যশরাজের ব্যানারে শেখর কপূর পরিচালিত ‘পানি’ ছবির শুটিং করছিলেন সুশান্ত। কিন্তু ‘পানি’ ছবির শুটিং কোনও এক অজানা কারণে শেষ করা হয়নি।

 

Manual7 Ad Code

একদিকে ‘রামলীলা’ প্রস্তাব ফিরিয়ে দেওয়া, অন্যদিকে ‘পানি’ ছবির শুটিংও শেষ না হওয়ায় কার্যত দু’কুলই গিয়েছিল অভিনেতার। আর এতেই নাকি বেশ ভেঙে পড়েছিলেন সুশান্ত।তাঁর মৃত্যুর পর এমনটাই জানিয়েছিলেন ‘পানি’ ছবির পরিচালক শেখর কপূর। ইতিমধ্যেই সুশান্তের সঙ্গে চুক্তিপত্র পুলিশের কাছে জমা করেছে যশরাজ প্রযোজনা সংস্থা। তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

আনন্দ বাজার

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code