অনন্ত জলিলের সিনেমা থেকে বাদ পড়লেন হিরো আলম

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

অনন্ত জলিলের সিনেমা থেকে বাদ পড়লেন হিরো আলম

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : ব্যতিক্রমী নাচ-গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা আলোচিত চরিত্র আশরাফুল আলম ওরফে হিরো আলম। কথা ছিল অনন্ত জলিলের একটি ছবিতে অভিনয় করবেন। কিছুদিন আগে অনেকটা ঢাকঢোল পিটিয়েই অনন্ত জলিল ঘোষণা দেন হিরো আলমকে তার ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কিন্তু বৃহস্পতিবার (১৬ জুলাই) হিরো আলমকে ফোন করে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানালেন অনন্ত জলিল।

 

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম ওরফে আশরাফুল আলম বলেন, অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম ঠিক আছে। আমি অত কারণ শুনতে চাইনি। কারণ আমাকে তো তিনি আর এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন।

 

বাদ পড়ার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, বুধবার (১৫ জুলাই) চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়। সেখানে আমি সকলের অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে ক’দিন আগের দ্বন্দ্ব নিয়ে। আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, আমি চলচ্চিত্রে কাজ করি কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এটা আমার দুঃখ লেগেছে।

Manual5 Ad Code

 

সোশ্যাল মিডিয়ার আলোচিত এই তরুণ বলেন, আমি কেন কথা বললাম প্রযোজক সমিতিতে, ওইসব প্রযোজক কি তোমাকে ছবি দেবে? তুমি বেশি বোঝো কেন? তোমাকে জায়েদের বিপক্ষে কথা বলতে কে বলেছে? আমি তো তোমাদের মিটমাট করে দিয়েছি। তারপরেও কেন তুমি কথা বলতে গেছ। তোমাকে আমার ছবিতে কাজ করতে হবে না। তুমি বাদ। আমি একটু পরে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি।

 

Manual4 Ad Code

এর আগে হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে তো আর ছোটখাট চরিত্রে নেয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আগামী ছবিতে তাকে বড় চরিত্রে নেব। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code