ঐশ্বরিয়ার ছবি শেয়ার করায় জন চিনাকে ভারতে আমন্ত্রণ!

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

ঐশ্বরিয়ার ছবি শেয়ার করায় জন চিনাকে ভারতে আমন্ত্রণ!

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জনপ্রিয় মার্কিন রেসলার ও হলিউড অভিনেতা জন চিনা। ঐশ্বরিয়ার ছবি শেয়ার করায় জন চিনার ভারতীয় ভক্তরা তাকে ভারতে চলে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন।

Manual1 Ad Code

 

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ঐশ্বরিয়া ও তার কন্যা আরাধ্যা করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

Manual7 Ad Code

 

এদিকে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এবং হলিউড অভিনেতা জন চিনা কোনো প্রকার শিরোনাম ছাড়াই ইনস্টাগ্রামে অ্যাশের ছবি শেয়ার করেন। তবে কোনো ক্যাপশন দেননি।

 

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার সন্তান অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের ছবিও শেয়ার করেছিলেন জন চিনা।

Manual3 Ad Code

 

ঐশ্বরিয়ার ছবি শেয়ার করার পর কেউ কেউ জন চিনাকে ভারতে চলে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। একজন লিখেছেন, ভাই, তুমি ভারতে চলে এসো, তোমাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেব।

Manual3 Ad Code

 

মজার ছলে আরেক নেটিজেন লেখেন, অভিষেক বচ্চন আপনার অবস্থান জানতে চান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code