এবার হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

এবার হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার মামলা

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম- সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। এবার তার বিরুদ্ধে মামলা করেন জুনিয়র আর্টিস্ট নয়ন মন্ডল ওরফে জুনিয়র মিশা।

 

শুটিংয়ের টাকা না দিয়ে মারধর করার অভিযোগে এনে বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

 

জুনিয়র মিশার আইনজীবী মকিম মণ্ডল বলেন, হিরো আলমের বিরুদ্ধে নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা একটি মামলা করেছেন। আদালত মামলাটি ১ সেপ্টেম্বরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

Manual3 Ad Code

 

জুনিয়র মিশা বলেন, হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ সিনেমায় খল নায়ক হিসেবে ১৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হই। গাজীপুরে শুটিং করি। শুটিং শেষে ঢাকায় আসার পথে আমাকে ৫০০ টাকা দিয়ে হিরো আলম বলেছিল বাকিটা পরে দেবে। কিন্তু সে টাকা পরিশোধ করেনি।

Manual3 Ad Code

 

জুনিয়র মিশ‌া জীবন নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে বলেন, টাকা চাইলে হিরো আলম আমাকে শুটিংয়ের দা দিয়ে আঘাত করে। কিল-ঘুষি মারে। গত ১৯ জুন এফডিসিতে মানববন্ধনে অংশ নিতে আমি গিয়েছিলমি। সেখানেও আমাকে হিরো আলম লাঞ্ছিত করেছে।

 

‘সাহসী হিরো আলম’ সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ।

Manual1 Ad Code

 

পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code