করোনায় আক্রান্ত নায়িকা পপি

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০

করোনায় আক্রান্ত নায়িকা পপি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন ভোগার পর তিনদিন আগে নমুনা পরীক্ষা করান পপি। এতে ফল পজিটিভ পাওয়া গেছে বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই নায়িকা।

Manual5 Ad Code

 

পপি বর্তমানে খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে তার।

 

Manual2 Ad Code

মহামারি করোনা শুরুর আগে থেকে জন্মস্থান খুলনায় চলে যান পপি। দীর্ঘ পাঁচ মাস ধরে সেখানেই অবস্থান করছেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

‘কুলি’ সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। কাজের স্বীকৃতিস্বরূপ তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code