সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মিস আর্থে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এই আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা সম্পূর্ণভাবে অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশি কনসালটেন্সি প্রতিষ্ঠান ট্রিপল নাইন গ্লোবাল এ প্রতিযোগিতার আয়োজন করছে।
এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মূল প্রতিযোগিতা শুরু হবে ২২ আগস্ট থেকে, শেষ হবে ৪ অক্টোবর। মূল আন্তর্জাতিক পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে ফিলিপাইনের ম্যানিলা শহরে। শেষ হবে ডিসেম্বরে।
যে সব নারী অব্যবহৃত প্লাস্টিক, কাপড়, ই-ওয়েস্ট, মেটাল, পেপার ও অর্গানিক ওয়েস্ট দিয়ে আবার নতুন পণ্য তৈরি করতে পারে তারা এই প্রতিযোগিতায় বিশেষভাবে গুরুত্ব পাবেন। এছাড়া প্রত্যেক প্রতিযোগী পাচ্ছেন একটি নিশ্চিত উপহার এবং টপ ১৬ জন বিজয়ী পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি প্রায় ১০০০ সৃজনশীল প্রতিযোগীকে নারী উদ্যোক্তা হিসেবে তুলে ধরা হবে।
মিস আর্থ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর নায়লা নোমান বারী বলেন, আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ‘সুপার গার্ল’ নামে ডাকছি। প্রত্যেকটি পরিবারে একটি করে সুপার গার্ল আছে। যাদের সৌখিনতাই হয়ে উঠতে পারে পরিবারের দুঃসময়য়ের কান্ডারি। আমরা রি-ইউজ ও রি-সাইকেল পণ্য ব্যবহারে জনগণকে সচেতন করে তুলতে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার করতে চাই।
মিস আর্থ একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা, যা ২০ বছর ধরে প্রায় ৯৪টি দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এই প্রতিযোগিতা নারীর বাহ্যিক চাকচিক্যের চেয়ে বুদ্ধি–বিবেকের সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে থাকে।
Design and developed by ওয়েব হোম বিডি