ঐশ্বরিয়া করোনামুক্ত

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ঐশ্বরিয়া করোনামুক্ত

Manual8 Ad Code

 

বিনোদন ডেস্ক ,

 

দুই সপ্তাহ পর করোনামুক্ত হয়েছেন বলিউডের শীর্ষ নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তার মেয়ে আরাধ্যা বচ্চনেরও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

দুই সপ্তাহ আগে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। প্রথমে বাবা-ছেলে ভর্তি হন মুম্বাইয়ের ননবতী হাসপাতালে। কয়েক দিন পর একই হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া ও আরাধ্যা।

 

Manual2 Ad Code

ঐশ্বরিয়া রাই করোনামুক্ত হয়েছেন। শিগগিরই বাসায় ফিরবেন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ খবর জানিয়েছেন ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন। ভক্ত ও অনুরাগীদের তাদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিষেক। ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে দ্রুত বাসায় ফিরলেও অমিতাভ ও অভিষেক হাসপাতালে থাকবেন।

 

অভিষেকের টুইট-

 

‘Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. ??
Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital.They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.’

 

Manual7 Ad Code

— Abhishek Bachchan (@juniorbachchan) July 27, 2020

 

১১ জুলাই সংক্রমণ ধরা পড়ে অমিতাভ ও অভিষেক বচ্চনের। তার পরের দিন সংক্রমণ ধরা পড়ে ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনের। প্রথম একসপ্তাহ মা-মেয়েকে আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু ১৯ জুলাই ঐশ্বর্যার অবস্থার অবনতি হয়। দেখা যায় করোনা উপসর্গ। তাই ঝুঁকি না নিয়ে এই দু’জনকে স্থানান্তরিত করা হয়েছিল নানাবতী হাসপাতালে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code