সেই টাকা নিয়ে বন্যার্তদের পাশে হিরো আলম

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

সেই টাকা নিয়ে বন্যার্তদের পাশে হিরো আলম

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : সমালোচিত অভিনেতা হিরো আলমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন হিরো আলম। সাইনিং মানি হিসেবে তাকে ৫০ হাজার টাকাও দিয়েছিলেন। হঠাৎ চলচ্চিত্রটিতে হিরো আলমকে না নেওয়ার সিদ্ধান্ত নেন প্রযোজক অনন্ত জলিল। সেই সঙ্গে সাইনিং মানির ৫০ হাজার টাকা ফেরত নেবেন না বলে ঘোষণা দেন তিনি।

 

Manual6 Ad Code

সেই ৫০ হাজার টাকার সঙ্গে আরো ৫০ হাজার টাকা যোগ করে মোট ১ লাখ টাকা বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করলেন হিরো আলম। সোমবার (২৭ জুলাই) বিকালে বগুড়ার সারিয়াকান্দির ১০ গ্রামের ১০০ পরিবারের মাঝে ১ হাজার করে টাকা, কাপড় ও খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

হিরো আলম বলেন—সাইনিং মানির ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য অনন্ত জলিল ভাইয়ের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু কোনো উত্তর পাইনি। আমি টাকাটা ফেরত দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু অনন্ত জলিল ভাই নেননি। যেহেতু অনন্ত জলিল ভাইয়ের সিনেমায় কাজ করা হচ্ছে না। তাই এই ৫০ হাজার টাকার সঙ্গে আমি আরো ৫০ হাজার টাকা মিলিয়ে ১ লাখ টাকা বন্যায় কষ্টে থাকা মানুষের মাঝে বিতরণ করে দিয়েছি।

 

সাইনিং মানির ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য হিরো আলম যোগাযোগের চেষ্টা করলেও এখনো সাড়া দেননি অনন্ত জলিল। এই টাকা কারো মাঝে বিতরণ করে দেওয়ারও অনুমতি দেন অনন্ত জলিল। তাই পরে যদি তিনি এই টাকা দাবি করেন তবে তা ফেরত দেবেন বলেও জানিয়েছেন হিরো আলম।

 

Manual5 Ad Code

‘সাহসী হিরো আলম’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন হিরো আলম। এতে অভিনয়ও করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন—সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন—আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। এটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code