সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
বিনোদন ডেস্ক ,
ভারতে কোনো মতেই করোনা সংক্রমণের সংখ্যায় লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতিদিনই অর্ধ লক্ষাধিকের বেশি আক্রান্ত হচ্ছেন এই মহামারীতে।
এমন পরিস্থিতি দেশটিতে সবচেয়ে প্রয়োজনীয় উপকরণের মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে মাস্ক। মাস্ক তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে অনেক কোম্পানি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, বলিউড সুপারস্টার সালমান খানের পোশাক কোম্পানি ‘বিয়িং হিউম্যান’ মাস্ক তৈরি করছে।
শুক্রবার সালমান খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই মাস্কের প্রচারণা চালান।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সালমান, যেখানে ‘বিয়িং হিউম্যান’ লোগো সম্বলিত মাস্ক পরে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাকে।
ক্যাপশনে সালমান লিখেছেন, আজ আপনাদের ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ মাস্ক বাজারজাত করেছে। একটি কিনলে একটি ফ্রি। আমাদের একটাই কাজ – মাস্ক পরো এবং অন্যকে পরাও।
এর আগে সালমান খান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার ব্র্যান্ডের উদ্বোধন করেন। ব্র্যান্ডটির নাম এফআরএসএইচ।
Design and developed by ওয়েব হোম বিডি