সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
বিনোদন ডেস্ক ,
এবার বলিউড যাত্রা করতে চলেছেন আমির খানের পুত্র জুনাইদ খান। তবে কার পরিচালনার ছবিতে জুনাইদ বলিউডে পা রাখছেন তা এখনো জানা যায়নি।
আশা করা হচ্ছে, বাবা আমিরের মতো জুনাইদও অভিনয় দিয়ে ভক্তদের মনে জয়গা করে নেবেন।
তবে শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হবে জুনাইদের। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি।
বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন রানী মুখার্জিকে নিয়ে।
ছবিতে জুনাইদের বিপরীতে অনন্যা পান্ডে, দিশা পাটানিদের নাম শোনা যাচ্ছে।
গেল তিন বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত জুনাইদ। তার অভিনয় বেশ সাবলীল এবং হৃদয় ছোঁয়া বলেই খবর পাওয়া গেছে। তবে বড় পর্দায় কতটা সফল হবেন জুনাইদ তা হয়তো সময় বলবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
Design and developed by ওয়েব হোম বিডি