বিজ্ঞাপন দিয়ে আলোচনায় তানভীন সুইটি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

বিজ্ঞাপন দিয়ে আলোচনায় তানভীন সুইটি

Manual7 Ad Code

 

বিনোদন ডেস্ক ,

Manual6 Ad Code

 

মডেলিং দিয়েই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন এবং তুমুল জনপ্রিয়তা পান তানভীন সুইটি। এরপর অভিনয়েও বাজিমাত করেন। নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন এই অভিনেত্রী।

 

Manual4 Ad Code

সাম্প্রতিক সময়ে কাজ কম করলেও মাঝে মধ্যেই ভালো কাজ নিয়ে হাজির হচ্ছেন দর্শকের সামনে। তেমনই দুটি টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন সম্প্রতি। যেগুলো এরইমধ্যে প্রচারেও এসেছে।

 

Manual4 Ad Code

একটি মুন্নু সিরামিকের, আরেকটি ম্যাগি মসলার। দুটি বিজ্ঞাপনের জন্যই বেশ প্রশংসিত হয়েছেন, পেয়েছেন অভূতপূর্ব সাড়া। নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই সুইটি বিজ্ঞাপনগুলোতে কাজ করেছেন।

 

এ প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, হঠাৎ করেই কেন যেন এই মুহূর্তে অনেক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি শুরু থেকেই মানসম্পন্ন কাজ করার পক্ষপাতি ছিলাম। মানের সঙ্গে কখনই আপস করিনি। তাছাড়া আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমার স্বামী রিপন সব সময় আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাদের এ উৎসাহ আমার বড় শক্তি।

 

অবকাশযাপনের জন্য এখন পাবনায় ছোটবোনের বাড়িতে আছেন এই অভিনেত্রী। সেখানে কয়েক দিন অবস্থান করে ঢাকায় ফিরে আবার কাজে নিয়মিত হবেন।

 

একটিমাত্র ধারাবাহিক নাটকের কাজ রয়েছে এই অভিনেত্রীর হাতে। জাহিদ হাসানের পরিচালনায় নাটকটির নাম ‘পিছুটান’।

 

এছাড়া কিছুদিন আগে শামীম আহম্মেদ রনির পরিচালনায়  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’-এর কাজ শেষ করেছেন।

 

তানভীন সুইটি জানান, বঙ্গবন্ধু খুন হওয়ার পরের দুই দিন তাজউদ্দীন আহমদ এবং তার স্ত্রীর মধ্যকার আলাপচারিতা, ঘটনা নিয়ে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। চলমান মুজিববর্ষেই ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code