সস্ত্রীক করোনামুক্ত হলেন নায়ক ফারুক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

সস্ত্রীক করোনামুক্ত হলেন নায়ক ফারুক

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস মুক্ত হয়েছেন প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সঙ্গে তার স্ত্রী ফারহানা ফারুকও করোনা নেগেটিভ হয়েছেন।

Manual7 Ad Code

 

ফারহানা ফারুক বলেন, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে আমাদের সর্বশেষ করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে আমরা দু’জনই নেগেটিভ, আলহামদুলিল্লাহ্‌। সবার দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে একটা কঠিন অবস্থা থেকে আমরা ফিরে এলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দু’জনই সুস্থ আছি।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গত ১৬ নভেম্বর অভিনেতা ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৩ ডিসেম্বর ফারহানার রিপোর্টও পজিটিভ আসে। পরে দু’জনই একসঙ্গে ভর্তি হন হাসপাতালে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code