সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মান্নান হীরা পথনাটক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ জীবন। তিনি আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। মঞ্চ ও টিভির জন্য তিনি অসংখ্য নাটক লিখেছেন। মঞ্চের জন্য তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’। ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।
পথনাটক, মঞ্চনাটকের পাশাপাশি ২০১৪ সালে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন মান্নান হীরা। তাছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি