সন্ধান মিললো আসল শাবনূরের!

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

সন্ধান মিললো আসল শাবনূরের!

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নব্বই দশকের এই নায়িকার নামে ফেসবুকে একাধিক আইডি দেখা যায়। ‘চিত্রনায়িকা শাবনূর’ নামে সার্চ দিলে শাবনূর, শাবনূর রহমান, শাব নূর, শাবনূর নুপুর, শাবনূর রহমান নুপুরসহ কয়েকশ আইডি পাওয়া যায়। যেসব আইডিতে চিত্রনায়িকা শাবনূরের ছবিও ব্যবহার করা হয়েছে। এমন হাজারো শাবনূরের ভিড়ে ভক্তদের প্রশ্ন ছিল- কোনটি আসল শাবনূর?

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ভক্তদের বিভ্রান্তি দূর করতে শাবনূর নিজেই রহস্য উন্মোচন করেছেন। তিনি জানিয়েছেন, তার কোনো ফেসবুক আইডি নেই। তবে সস্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছেন। সেখানেই নিয়মিত আপডেট দেন। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘প্রায়ই ফেসবুকে আমার নামে অনেক আইডি চোখে পড়ে। দেখে আমি অবাক হই! এসব আইডির ফলোয়ারও অনেক। আমি আমার সব শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি এসব আইডি থেকে যেন তারা প্রতারিত না হন। এখন আমাকে চাইলে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন।’

 

Manual7 Ad Code

‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। বর্তমানে একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাস করছেন এই নায়িকা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code