হঠাৎ কাকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা? (ভিডিও)

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

হঠাৎ কাকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা? (ভিডিও)

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : শ্রীলেখা মিত্র, সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব। মনের কথা বলতে কখনো কার্পণ্য করেন না এ অভিনেত্রী। সেই ধারা বজায় রেখেই পৌষের শেষে ঘটা করে দিলেন বিয়ের প্রস্তাব। রীতিমতো হাঁটু মুড়ে বসে বললেন ‘উইল ইউ ম্যারি মি?’। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

Manual4 Ad Code

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) নিজের এই ভিডিওটি আপলোড করেছেন শ্রীলেখা। ভিডিওর শুরুতেই বলেছেন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচির কথা। কীভাবে প্রত্যেক সিনেমায় চরিত্র ও জীবন পাল্টে যায়, সেই কাহিনি শুনিয়েছেন।

Manual7 Ad Code

 

শ্রীলেখার মতে, সিনেমার চরিত্ররা বেশিরভাগই কাল্পনিক। তাই বুদ্ধি বা যুক্তি দিয়ে তাদের ক্যামেরা সামনে সাজিয়ে তোলা যায়। কিন্তু বাস্তব জীবনে বুদ্ধি প্রয়োগ করতে তিনি অপারগ। সেখানে আবেগের গুরুত্ব বেশি বলেই জানান অভিনেত্রী।

Manual2 Ad Code

 

এর জন্য খেসারতও দিতে হয়েছে। ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই বিয়ে ভেঙেছে। কষ্ট পেয়েছেন। কিন্তু হার মানেননি শ্রীলেখা। জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছেন। সেই উপলব্ধি থেকেই আবার ভালোবেসেছেন। এবার কাকে ভালোবাসলেন অভিনেত্রী?

Manual7 Ad Code

 

নিজেকেই। হ্যাঁ, হাঁটু মুড়ে বসে নিজেকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীলেখা মিত্র। ছোটবেলার রূপকথার গল্পের রাজপুত্রের প্রয়োজন নেই তার। এমনটাই জানালেন নিজের নতুন এই ভিডিওতে।

 

অভিনেত্রী জানান, আজ পর্যন্ত কেউ তার অনামিকায় আংটি পরাননি। তাই নিজেকেই নিজে উপহার দিলেন ভালোবাসার আংটি। দোকানে গিয়ে নিজেই পছন্দ করে কিনে এনেছেন হীরের আংটিখানি। এভাবেই নিজেকে ভালোবাসতে শেখালেন অভিনেত্রী।

 

ইউটিউবে নতুন এই ভিডিও আপলোড করার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গিয়েছিলেন। সেখানে হয়েছে তার অভিনীত ছবি ‘অভিযাত্রিক’র স্ক্রিনিং। গোটা টিমের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন ফেসবুকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code