এমপি বানানোর আশ্বাস দিয়ে পপিকে বিয়ের প্রস্তাব

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

এমপি বানানোর আশ্বাস দিয়ে পপিকে বিয়ের প্রস্তাব

Manual1 Ad Code
পপিকে বিয়ে করতে চাওয়া যুবক জিকো (বামে) এবং চিত্রনায়িকা পপি (ডানে)

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর প্রস্তাবও দিয়েছেন জিকো নামের ওই যুবক। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন জিকো।

 

চিঠির সূত্র ধরে যোগাযোগ করা হয় জিকোর সঙ্গে। চিঠিটা কি পপির কাছে গেছে? আলাপের শুরুতেই এমন প্রশ্ন করেন জিকো। পপিকে বিয়ে করতে চাওয়া যুবকের পুরো নাম মো. মহাসিন সরকার (জিকো)। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুরে তার বাড়ি। জিকোর জন্ম ১৯৮৪ সালে।

 

Manual1 Ad Code

এতো নায়িকা থাকতে পপিকেই কেন বিয়ে করতে চান? জানতে চাইলে জিকো বলেন, ‘দরকার’। আবারো প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার দরকার খুব ওকে।

 

জিকোর দুটি ট্রাক রয়েছে বলে জানান। পাশাপাশি বগুড়ায় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের দোকান রয়েছে তার। চিঠিতে জিকো লেখেন, পপি আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা।

Manual1 Ad Code

 

বিএনপি’র কোন পর্যায়ে আছেন জানতে চাইলে এ যুবক বলেন, আছি একটা পর্যায়ে। এমপির সঙ্গে থাকি। দলীয় ব্যাপারের কারণে এমপি নাম বলেতে অপারগতা প্রকাশ করেন জিকো। বিয়ের পরে বগুড়া এবং ঢাকাতে থাকতে পারেন বলে জানান। শুধু তাই নয় পপির যেখানে ইচ্ছা সেখানেই থাকতে কোর আপত্তি নেই তার।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code