দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় কৌতুকাভিনেতা-উপস্থাপক কপিল শর্মা। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী গিন্নি চত্রথ পুত্র সন্তানের জন্ম দেন।

 

Manual3 Ad Code

সুখবরটি কপিল নিজেই টুইটারে জানিয়েছেন। তিনি লেখেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের একটি পুত্র সন্তান হয়েছে। মা ও সন্তান দু’জনই সুস্থ। সবাইকে ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

 

এর আগেই অবশ্য কপিল শর্মা জানিয়েছিলেন, তাদের সংসারে ফের নতুন অতিথি আসছে।

Manual8 Ad Code

 

কপিলের বাবা হওয়ার খবরে তাকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। তার সহকর্মী কিকু শর্দা সামাজিক মাধ্যমে লেখেন, অনেক অনেক অভিনন্দন ভাই। সামনে সুন্দর দিন উপভোগ করুন। আপনার পরিবারের জন্য রইলো ভালোবাসা।

 

অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, অভিনন্দন আমার ভাই। এটা খুবই আনন্দের সংবাদ। তোমার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং সবার জীবনের দীর্ঘায়ু কামনা করছি।

Manual3 Ad Code

 

২০১৮ সালের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা ও স্ত্রী গিন্নি চত্রথ। এরপর ২০১৯ সালের ১০ ডিসেম্বর তাদের প্রথম কন্যাসন্তান আনায়রা শর্মা পৃথিবীর মুখ দেখে।

Manual6 Ad Code

 

এদিকে খুব শিগগিরই কপিল শর্মার ডিজিটালি অভিষেক হতে যাচ্ছে নেটফ্লিক্সে। এছাড়া তার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’টি নতুন আঙ্গিকে প্রচারের অপেক্ষায় আপাতত সাময়িকভাবে বন্ধ আছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code