কৃষকদের ‘জঙ্গি’ বলে আক্রমণ, কঙ্গনার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

কৃষকদের ‘জঙ্গি’ বলে আক্রমণ, কঙ্গনার বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : ফের মামলা দায়ের করা হলো কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। কৃষকদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলার জেরেই তার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।

 

হর্ষবর্ধন পাটিল নামে কর্ণাটকের এক আইনজীবী কঙ্গনার বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। কর্ণাটকের ওই আইনজীবী বলেন, ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা। শুধু তাই নয়, আন্দোলন নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করে কঙ্গনা কৃষকদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন।

 

কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি টুইট করেন মার্কিন পপ তারকা রিহানা। যেখানে কৃষক আন্দোলনের ছবি টুইট করে রিহানা বলেন, আমরা কেন এই বিষয়ে কথা বলছি না?

 

এমনকী রিহানার ওই টুইটের প্রেক্ষিতে কঙ্গনা বলেন, যারা আন্দোলন করছেন, তারা কেউ কৃষক নন। যারা আন্দোলন করছেন, তারা ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’।

Manual5 Ad Code

 

রিহানার টুইটের প্রেক্ষিতে বলিউড কুইনের রিটুইট প্রকাশ্যে আসতেই জোরদার শোরগোল শুরু হয়ে যায়। কঙ্গনা কীভাবে কৃষকদের বিরুদ্ধে মন্তব্য করে তাদের জঙ্গি বলে দাগিয়ে দিলেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন।

Manual4 Ad Code

 

শুধু তাই নয়, কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য রিহানা ১০০ কোটি নিয়েছেন। টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এমনও বিস্ফোরক দাবি করেন কঙ্গনা। যদিও কোন তথ্য প্রামণের জেরে রিহানার বিরুদ্ধে ওই ধরনের বিস্ফোরক দাবি করেন কঙ্গনা, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

 

Manual4 Ad Code

তবে কঙ্গনা বলেন, করোনা আতিমারির জেরে মার্কিন মুলুক যখন জর্জরিত, সেই সময় কেন মুখ খোলেননি রিহানা। এমনকী, ক্যাপিটল হিলে হামলার সময়ও মুখ বন্ধ করে ছিলেন পপ তারকা। তাহলে হঠাৎ করে কেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা মুখ খুলতে গেলেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code