সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১
বিনোদন ডেস্ক : দেখা মিললো নতুন সানি লিওনের! ভারতের সঙ্গীত তারকা মিকা সিংয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল সানি লিওনের।
কিন্তু সানি লিওনের সময় না থাকায় এতে কাজ করেন আবীরা সিং। মিকা সিংয়ের সেই মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাকে। দেখতে অবিকল সানি লিওনের মতো। তার ছবি এবার প্রকাশ্যে আসতেই রীতিমত হইচই শুরু হয়েছে তাকে নিয়ে।
এর আগে ‘জখম’ নামের একটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল আবীরাকে। মিকা সিংয়ের মিউজিক ভিডিওটি মুক্তির পর আবীরাকে সানি লিওনের যমজ বলে ডাকতে শুরু করেন অনেকে। তার ইনস্টাগ্রামে চোখ রাখলেও সানি লিওনের মতো সাজপোশাকে ছবি দেখা যায়।
সম্প্রতি পাকিস্তানে পাওয়া গেছে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে একজনকে। তার নাম আমনা ইমরান। নেট দুনিয়ায় আমনার ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা। এবার সে আলোচনায় যুক্ত হলো আবীরার নাম। সূত্র: জি নিউজ।
Design and developed by ওয়েব হোম বিডি