১১৮ বছর বয়সী এই নারী বহন করবেন অলিম্পিকের মশাল

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২১

১১৮ বছর বয়সী এই নারী বহন করবেন অলিম্পিকের মশাল

Manual6 Ad Code

খেলাধুলা ডেস্ক : ১১৮ বছর বয়সী জাপানি নাগরিক কানে তানাকা প্রস্তুতি নিচ্ছেন অলিম্পিকের মশাল বহনের। আগামী মে মাসে তার হাতেই তুলে দেয়া হবে অলিম্পিকের মশাল।

Manual3 Ad Code

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি এই নারী এরই মধ্যে দুইবার ক্যান্সারকে পরাস্ত করেছেন। করোনার পরিস্থিতিতেও বহাল তবিয়তে আছেন এবং ঠাণ্ডা পানীয় পান করতে ভালবাসেন। তিনি দুটি বৈশ্বিক মহামারি দেখেছেন।

 

গত জানুয়ারি তার জন্মদিনে একজোড়া নতুন স্টিকার্স কিনে দিয়েছেন পরিবারের সদস্যরা। তার একটি মশাল বহনের দিন পরবেন। অলিম্পিকের মশালটি যখন তার শহর শিমে দিয়ে নিয়ে যাওয়া হবে তখন তিনি এটি তার হাতে তুলে দেয়া হবে। কানে তানাকার পরিবার তাকে একটি হুইলচেয়ারে নিয়ে ১শ মিটার এগিয়ে যাবেন আর তার হাতে তখন শোভা পাবে প্রজ্বলিত অলিম্পিক মশাল।

Manual1 Ad Code

 

মশাল হাতে কিছু দূর হেঁটে যাবেন তানাকা এরপর তা আরেকজনের হাতে তুলে দেবেন।

 

Manual3 Ad Code

এর আগে ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছরের আইদা জেমাঙ্কু অলিম্পিক মশাল বহন করেন। এছাড়া ২০১৪ সালে ১০১ বছরে রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শোচি শীতকালীন অলিম্পিকের মশহাল বহন করেন।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code