ঈদ নিয়ে ‘সিলেটী বধূ’ মাহির আফসোস

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

ঈদ নিয়ে ‘সিলেটী বধূ’ মাহির আফসোস

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের একজন ‘সিলেটী বধূ’ মাহিয়া মাহি। সংসার ও শুটিং দু’টোই সমানভাবে সামলে চলেছেন তিনি। তবে করোনার দ্বিতীয় প্রকোপে ঘরেই সময় কাটাচ্ছেন নায়িকা। দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ারে সমানতালে অভিনয় করে গেলেও ঈদের সিনেমা নিয়ে আফসোস রয়েছে তার।

 

মাহি বলেন, ‘একজন নায়িকা ক্যারিয়ারে কয়টা ঈদ পান। এর মধ্যে দুইটা বছরের ঈদ চলে যাচ্ছে করোনায়। কয় বছর ধরে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। এখন সিনেমা প্রস্তুত থাকলেও মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। কষ্টগুলো মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।’

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

আসছে ঈদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘করোনায় আমার শ্বশুর-শাশুড়ি ও আমার স্বামীর পরিবারের অন্যদের জন্য আমার যাওয়াটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমার স্বামী ঈদের দিন রাজশাহীতে আসবে, এভাবেই পরিকল্পনা হয়েছে।‘

Manual1 Ad Code

 

নায়িকা জানান, ‘সবাই যেভাবে শপিংয়ে ঝাঁপিয়ে পড়ছে, সেগুলো দেখেই ভয় লাগে। এই সময়ে শপিংয়ে বাইরে যেতে চাই না। বাসায়ই আছি। ভাবছি এবার কোনো শপিং করব না।’

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code