চিত্রনায়িকা পরিমনির ঘটনা নিয়ে মুখ খুললেন জিমি

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২১

চিত্রনায়িকা পরিমনির ঘটনা নিয়ে মুখ খুললেন জিমি

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেই রাতে ঘটনার সাক্ষী ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি। এবার তিনি সংবাদমাধ্যমের কাছে সেই রাতের ঘটনা নিয়ে মুখ খুলেছেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে জিমি বলেন, আমার নাম জিমি। আমি ফ্যাশন ডিজাইনার। সব কথা বলার মতো সাহস সবসময় থাকে না। কথাগুলো বলার সময় হয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সব কিছু বের হবে, সবার সামনে আসবে, আমি এটা বিশ্বাস করি।

 

Manual5 Ad Code

তিনি আরো বলেন, আপিকে (পরীমনি) বাজেভাবে গালাগাল করল ক্লাবে থাকা মদ্যপ লোকেরা। যদি কখনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ৯৯৯ নম্বরে ফোন করতে আপি আমাকে আগেই বলেছিল। ওরা যখন আপিকে গালাগাল করছিল তখন আমার হাত কাঁপছিল। আমি আপির মোবাইল বের করেছি, তবে ব্যবহার করতে পারিনি। পরে আমি আমার মোবাইলে ১৫ সেন্ডের একটি ভিডিও ধারণ করেছি। ওটা হাতে নিয়ে দেখার পরে আমাকে এসে ওনারা দুজন আক্রমণ করেছে। আমি আপির ফোনটা ওখানেই রেখে এসেছি। ওরা ভেবেছে আপির ফোনেই ভিডিওটা করেছি। আপির ফোন ফেলে দিয়েছে।

 

পরিমনির কস্টিউম ডিজাইনার বলেন, ওরা ক্লাবের লাইট বন্ধ করে দেয়।  একই সঙ্গে এসিও বন্ধ করেছিল। আপির অক্সিজেন কমে আসায় আমি ওয়েটারকে এসি ছাড়ার অনুরোধ করি। ওরা সাপোর্ট দিয়েছে। ওরা এসি ছেড়ে দেয়। ওয়েটাররা পাশেই ছিল। এর মধ্যে ওরা চলে গেছে। ওয়েটারদের বলেছি ভাইয়া লাইটা জ্বালিয়ে দেন। তখন আপি নিশ্বাস নিতেই পারছিল না। তখন তাকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দেয়ার মতো অবস্থা হয়েছিল। তখন আমি তাদের বলেছি প্লিজ আপিকে ধরেন, আমি ধরছি আমার সঙ্গে তারাও ধরছে গাড়িতে তুলে দিয়েছে।

 

নাসিরকে মারধরের বিষয়টি জানতে চাইলে জিমি বলেন, আসলে আমি একটা গেঞ্জি আর শটর্স পরা ছিলাম। এ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকতেও দিচ্ছিল না। ফোন করার পরে আমাদের ঢুকতে দেয়। আপি সেখানে উঠে বাথরুমে যায়। আর আমি তো ওনাকে চিনিও না।

 

এদিকে পরিমনির করা মামলায় প্রধান আসামি নাসির ইউ মাহমুদ ও অমিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে নাসির ইউ মাহমুদের নাম প্রকাশ করে সেদিন রাতের ঘটনার বর্ণনা করেন। তারও আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন চিত্রনায়িকা পরিমনি।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code