কে হবেন ‘ওসি হারুনের’ নায়িকা?

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

কে হবেন ‘ওসি হারুনের’ নায়িকা?

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে ওয়েব সিরিজ ‘মহানগর’। পরিচালক আশফাক নিপুণ পরিচালিত এ ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম যে অভিনয় করছেন, তা আগেই শোনা গিয়ছিলো। বুধবার হইচইয়ের পক্ষ থেকে জানানো হয় বাকি চরিত্র ও কলাকুশলীদের নাম।

Manual8 Ad Code

 

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

 

খবরে বলা হয়, ‘মহানগর’ সিরিজে ওসি হারুনের ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া শাহানা হুদার ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, পুলিশ কর্মকর্তা মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার।

Manual8 Ad Code

 

এর আগে এই ওয়েব সিরিজটি ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ৩ মাসেও সেই আলোচিত সিরিজটি মুক্তি পায়নি। এবারো কখন মুক্তি পাবে তা প্রকাশ করেনি হইচই।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

হইচইয়ের সেই পোস্টারে দেখা গিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ইউনিফর্মে বসে কাজের ফাঁকে মোবাইল দেখছেন ওসি হারুন চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা হয়েছে- ‘ভাগ্যের বিধি কাউকে ছেড়ে কথা বলে না..’

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code