ভারত জিতলেই প্রকাশ্যে নগ্ন হবেন তিনি!

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

ভারত জিতলেই প্রকাশ্যে নগ্ন হবেন তিনি!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ চলছে। ভারতীয় ক্রিকেট দলকে চিয়ার করতে গিয়ে ফের বিতর্কের জন্ম দিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে।

Manual5 Ad Code

 

সম্প্রতি মুম্বাইয়ের সিনেমা এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত কর্মীদের খাবারের প্যাকেট বিলি করছিলেন পুনম পাণ্ডে ও স্বামী স্যাম বম্বে। এ সময় ভারত-নিউজিল্যান্ড টেস্টে কোহলিরা জিতলে ফের নগ্ন হওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

 

খাবার বিলির সময় পুনমকে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। যার উত্তরে পুনম বলেন, ক্রিকেট হচ্ছে নাকি? মানুষ ক্রিকেট ম্যাচ দেখছেন? তাই যদি হয়ে থাকে তাহলে কি আমি আবার ভারত জিতলে নগ্ন হওয়ার কথা বলব?

Manual6 Ad Code

 

পুনমের কথার মাঝেই তার স্বামী স্যাম বম্বে বলে ওঠেন, ‘আমি কি নগ্ন হতে পারি?’ তার জবাবে ঠাট্টার ছলে পুনম আবার বলে ওঠেন, তুমিও নগ্ন হতে চাও? একদম কোরো না ভারত তাহলে হেরে যাবে।

 

Manual3 Ad Code

পুনম আরও বলেন, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই। আগে বাড়িতে ফিরব। সেখানে গিয়ে খতিয়ে দেখব আদৌ কি এই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা সম্ভব? তারপর কথা বলবো।

 

Manual4 Ad Code

এর আগে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল চলাকালীন নগ্নতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পুনম পাণ্ডে। যদিও পরবর্তীকালে পুনম দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নাকি তাকে এমন কাজ করার অনুমতি দেয়নি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code