বিয়ে ও মা হওয়ার খবরকে ‘গুঞ্জন’ বললেন পপি

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

বিয়ে ও মা হওয়ার খবরকে ‘গুঞ্জন’ বললেন পপি

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই অভিনয়ে নেই ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপি। গুঞ্জন শোনা যায়, তিনি বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন। হয়েছেন এক সন্তানের মা। শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর বারণেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো তাকে অভিনয়ে দেখা যাবে না, এমন খবরও পাওয়া গেছে।

 

Manual4 Ad Code

তবে এসবই গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে৷ নানা সূত্রে৷ যার ফলে পপির হঠাৎ আড়াল হয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিলোই। এবার পাওয়া গেলো পপির বক্তব্য।

 

Manual2 Ad Code

তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেছেন, তার বিয়ে ও মা হওয়ার খবর স্রেফ গুঞ্জন। পপি বলেছেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন তিনি। সেগুলো সমাধান হয়ে গেলেই আগের মতো নিয়মিত হবেন শোবিজে।

 

তিনি বলেন, বিয়ে, সন্তান ইত্যাদি বিষয়ে যারা মুখরোচক সংবাদ পরিবেশন করছেন তাদেরকে এক সময় এসবের জবাব দিতে হবে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code