চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২১

চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) বিকালে রাজধানীর উলনের বাসায় জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন বলেন, গৃহকর্মীকে মারধরের ঘটনায় আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

 

Manual6 Ad Code

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, চিত্রনায়িকা একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

 

ওই গৃহকর্মীর স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা চেঞ্জ করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, ‘আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম’। এতে ক্ষিপ্ত একা বলেন, ‘তোমার আর কাজ করতে হবে না’। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

 

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code