পরীকে লাখ টাকার উপহার দিলেন সোনার পায়েল পাওয়া সেই নায়িকা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

পরীকে লাখ টাকার উপহার দিলেন সোনার পায়েল পাওয়া সেই নায়িকা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি যাদেরকে বিপদ-আপদে পাশে পেয়েছেন, তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। ২৭ দিন পর জেল থেকে বেরিয়ে আবারো উদাহরণ সৃষ্টি করলেন তিনি। তরুণ নায়িকা রাজ রিপাকে নিজের পায়ের সোনার পায়েল দিয়ে দিলেন পরীমনি।

 

Manual1 Ad Code

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পরীমনিকে লাখ টাকার উপহার দিয়েছেন রাজ রিপা। নিজের ফেসবুকে সে ছবি শেয়ারও করেছেন তিনি। লিখেছেন, আমার ছোট্ট একটু ভালোবাসা পরীমনি আপির জন্য। দামি একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিপা। যার বাজার মূল্য লাখ টাকার বেশি।

Manual1 Ad Code

 

পোস্টের সূত্র ধরে জানতে চাইলে রাজ রিপা বলেন, এটি ভালোবাসার উপহার। ছোট্ট উপহার।

 

পরীমনি প্রসঙ্গে ঢালিউডের নবাগত এ অভিনেত্রী আরো বলেন, ‘আপুকে দেখে আমি মুগ্ধ। উনার সাহস দেখে অভিভূত। উনার সঙ্গে মেশার পর বুঝতে পারলাম, মানুষ হিসেবে পরী আপি অনেক অসাধারণ। সত্যিকার অর্থের ভালো মনের মানুষ তিনি।

Manual7 Ad Code

 

জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় অভিনয় করেছিলেন রাজ রিপা। তিনি ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে এখন ঢালিউডে ব্যস্ত। পোক্ত ক্যারিয়ার গড়ার লক্ষে কাজ করছেন এ অভিনেত্রী।

 

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে এ সিনেমায় আছেন সাতজন নায়ক। সিনেমার প্রায় কাজ শেষ। বাকি কিছু দৃশ্যে আর গানের শুটিং। গেল বছর শেষের দিকে শুরু হয়েছিল এ সিনেমার কাজ।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code