বাংলাদেশের সেই সিনেমা থেকে বাদ সানি লিওন

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

বাংলাদেশের সেই সিনেমা থেকে বাদ সানি লিওন

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী বিনোদন প্রেমীদের হৃদয়ের জায়গা করে নিয়েছেন তার মধ্যে সানি লিওন অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরোনাম হলেন এই বিউটি কুইন।

 

বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এমন খবর ২০১৯ সালে চাউর হয়েছিলো। জানা গিয়েছিল শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করবেন তিনি।

 

এই খবর যে সত্যি তা জানিয়েছিলেন স্বয়ং পরিচালক শামীম আহমেদ রনি। আইটেম ড্যান্স করার জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন সানি লিওন। ‘বিক্ষোভ’ মুক্তির জন্য তৈরি হয়ে গেছে। গত সপ্তাহে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

Manual8 Ad Code

 

তাহলে এবার কি ঢালিউড কাঁপাতে দেখা যাবে সানিকে? কারণ, এই সিনেমারই একটি গানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু জানা গেছে, সেন্সর বোর্ডে সানির সেই আইটেম গানটি নাকি জমাই দেওয়া হয়নি।

Manual6 Ad Code

 

ফলে ‘বিক্ষোভ’ মুক্তি পেলেও তাতে দেখা যাবে না সানিকে। এর কারণ, বাংলাদেশের চলচ্চিত্রে সরকারের পূর্বানুমতি ছাড়া বিদেশি শিল্পীরা কাজ করতে পারবেন না, এমনটাই আইনে আছে। এই সিনেমায় অনুমতি না নিয়েই সানি লিওনকে নিয়ে শুটিং করা হয়েছিল। এ কারণে সেন্সর বোর্ডে তার অংশটি জমাই দেওয়া হয়নি।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে সিনেমার পরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউলটা পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code