লাইভে এসে যে সুখবর দিলেন শাবনূর?

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

লাইভে এসে যে সুখবর দিলেন শাবনূর?

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ফের সরব হতে চান অভিনয়ে। কাজ করতে চান সিনেমায়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অস্ট্রেলিয়া থেকে ফেসবুক লাইভে এসে এ কথা জানান শাবনূর।

 

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

 

ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাবনূর। ফেসবুকে চালু করেছেন পেজ। এছাড়াও ইউটিউবে নিয়মিত হচ্ছেন তিনি। শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শাবনূর। তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইডেট। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।’ এ সময় আধা ঘণ্টার বেশি সময় ধরে ভক্তদের সঙ্গে আড্ডা দেন তিনি।

 

Manual4 Ad Code

তিনি আবার সিনেমায় কাজ করবেন কিনা, ভক্তের এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।’

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সিনেমায় কাজের আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবো, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারাই আমাকে বেশি ভালবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করবো। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করবো। যদি ভাল গল্প পাই, অবশ্যই আমি কাজ করবো।’

 

Manual1 Ad Code

শাবনূর জানান, এখন থেকে প্রতি শুক্রবার ফেসবুক লাইভে আসার চেষ্টা করবেন তিনি। এছাড়া মজার মজার ভিডিও শেয়ার করে ভক্তদের আনন্দ দেয়ার পরিকল্পনাও রয়েছে তার।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code