কালো ভীষণ পছন্দের হলেও সেদিন নীল শাড়িটাই পরবেন মাহি!

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

কালো ভীষণ পছন্দের হলেও সেদিন নীল শাড়িটাই পরবেন মাহি!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।  চলচ্চিত্রে কাজের বাইরেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সেখানে নতুন নতুন আপডেট দিয়ে ভক্তদের সঙ্গেই থাকেন তিনি। শেয়ার করেন নিজের অনেক অনুভূতিও।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (১১ অক্টোবর) লাল শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, খোলা চুলে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাহিয়া মাহির সেই ছবি।


ক্যাপশনে লিখেছেন, ঝুম বৃষ্টি হলে আমাকে নিয়ে হুড খোলা রিকশায় ঘুরতে যেও, মনে থাকবে? কালো আমার ভীষণ পছন্দের হলেও সেদিন আমি তোমার পছন্দের নীল শাড়িটাই পরবো। আমার প্রতি বুক ভরা অভিমান থাকলেও সেদিন আমাকে ভীষণ হাসিও, কেমন? সেদিনকার সেই ঝুম বৃষ্টিতে আমি শুধু মন খুলে হাসতে চাই।

 

Manual3 Ad Code

মাহির সেই পোস্টে তার স্বামী রাকিব সরকার লিখেছেন, ‘মনে থাকবে’। সঙ্গে ভালোবাসার ইমোজি।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code