যশের কোলে নুসরাত, ছবি ভাইরাল

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১

যশের কোলে নুসরাত, ছবি ভাইরাল

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : নুসরত জাহান ও যশ দাশগুপ্ত জুটি এই সময়ে বেশ আলোচিত। দু’জনের সিজলিং কেমিস্ট্রি থেকে যে চোখ ফেরানোই দায়। একে-অপরের পরিপূরক যেন তারা। সদ্য সারা পুজা ফটোশ্যুটও তেমন ইঙ্গিতই দিলো।

Manual2 Ad Code

 

ভারতের এক সংবাদমাধ্যমের হয়ে ফটোশ্যুট করেছেন যশরত জুটি। আর যা দেখে চোখ ছানাবাড়া অনেকের।

 

Manual1 Ad Code

নানা ধরনের এথনিক আউটফিটে ক্যামেরাবন্দি হলেন তারা! সেই সব ছবিতে যশের কোলে বসে, বুকের সঙ্গে লেপটে আছেন নুসরাত! স্বামী-স্ত্রীকে দারুণ লেগেছে ছবিগুলোতে। নিজেদের সম্পর্কে দিন কয়েক আগেই পরোক্ষভাবে শিলমোহর দিয়েছেন নুসরাত। যশের জন্মদিনে ‘হাজবেন্ড’ লেখা কেক উপহার দিয়ে সবটাই স্পষ্ট করে দিয়েছেন।

 

Manual2 Ad Code

আগস্টে পুত্র সন্তান ঈশানের জন্ম দেন যশ আর নুসরত। তারপর ১৩ দিনের মাথায় নতুন মা-কে দেখা যায় কাজে ফিরতে। এক স্যোলেঁর উদ্বোধনে হাজির হয়েছিলেন। তারপর থেকে তাকে বেশিরভাগ সময়টাই দেখা গিয়েছে যশের সঙ্গে। এমনকী, বিশ্বকর্মা পুজোর দিন সিঁদুর পরেও সকলের সামনে এসেছিলেন।

 

যদিও ছেলের ছবি এখনও শেয়ার করেননি তারকা জুটি। নুসরত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোটাই ঈশানের বাবা যশের। যশ যেদিন চাইবে, সেদিনই তিনি ছেলের ফোটো শেয়ার করবেন।

 

আপাতত ছেলের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তারা একসঙ্গে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাজেও মন দিয়েছেন। আর নানা বিতর্ক তো আছেই!

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code