মা হারালেন কৌশানী মুখার্জি

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

মা হারালেন কৌশানী মুখার্জি

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : মা হারালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual2 Ad Code

 

জানা গেছে, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।

 

পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শতচেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি। অবশেষে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

কৌশানীর পাশেই রয়েছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত। বনির মা পিয়া সেনগুপ্ত এক সংবাদমাধ্যমের জানান, বেশ কিছু শারীরিক সমস্যা ছিল কৌশানীর মায়ের। কিডনি ট্রান্সপ্লান্টও হয়েছিল তার।

 

২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন কৌশানী। তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনও করেছেন এ অভিনেত্রী। তবে ভোটে হেরে যান।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code