সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১
বিনোদন ডেস্ক : চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এবার সেখান থেকে সরে দাঁড়ালেন। নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
দল ছাড়ার ঘোষণা দিয়ে শ্রাবন্তী লিখেন, বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী। আর এরপরেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমন মন্তব্য করেন অভিনেত্রী। দল ছাড়ার ঘোষণা দেওয়ার আগেই যোগ দেয়ার সব ছবিও মুছে ফেলেছেন তিনি।
তবে এ বিষয়ে কড়া সমালোচনামূলক কোনো বক্তব্য এখনো দেয়নি বিজেপির নেতৃবৃন্দ। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন- শ্রাবন্তী স্বেচ্ছায় এসেছিলেন, আবার স্বেচ্ছায় চলে যাচ্ছেন। তার বিজেপি ছেড়ে যাওয়ায় দলের কোনো সমস্যা হবে না।
দল থেকে এখনো কোনো নেতা শ্রাবন্তীর কড়া সমালোচনা না করলেও নেটিজেনরা বসে নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তেমন দৃশ্যই চোখে পড়ে।
অভিজিত বিশ্বাস লিখেছেন, সুসময়ে আবার আসবেন, আপনার জন্য একটা টিকিট রেডি থাকবে। তাপস নামে একজন তার চারিত্র নিয়ে কটাক্ষ করে লিখেন, যে বছর বছর স্বামী বদলাতে পারে, সে দল বদলাবে এটেই স্বাভাবিক।’
Design and developed by ওয়েব হোম বিডি