এবার ‘মানিকে মাগে হিতে’ গানে নেচে ভাইরাল শ্রীলেখা (ভিডিও)

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

এবার ‘মানিকে মাগে হিতে’ গানে নেচে ভাইরাল শ্রীলেখা (ভিডিও)

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। এই জনপ্রিয়তায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভাষা বা সংস্কৃতির ভিন্নতার দূরত্ব। ভাইরাল হওয়া এই গানটি ভারত ও বাংলাদেশে বেশ চর্চিত। সবার মুখে মুখেই ভেসে বেড়াচ্ছে গানটি।

 

তারকা থেকে সাধারণ মানুষ- সকলেই সেই গানে পা মিলিয়েছেন। এবার এই গানে পা মিলিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Manual2 Ad Code

 

সিংহলি পপ তারকা ইয়োহানি ডি-সিলভার গাওয়া গানে নেচে নেটপাড়ায় ঝড় তুলেছেন কলকাতার এই অভিনেত্রী। নিজের নাচের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, কথা কিন্তু রাখলাম। ইতোমধ্যে এই নাচ দেখে মোহিত হয়েছেন শ্রীলেখা ভক্তরা ও প্রেমীরা।

Manual3 Ad Code

Manual3 Ad Code

নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা। এতে দেখা যায়, লাল স্লিভলেস কুর্তির সঙ্গে প্রথমে সাদা প্লাজো পরেছিলেন। পরে অবশ্য তিনি কালো প্যান্টের সঙ্গে কুর্তিটি ‘ম্যাচ’ করে পরেছিলেন। ‘মানিকে মাগে হিথে’, ইয়োহানির গাওয়া গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শ্রীলেখা। খোলা আকাশের নিচে সবুজ ঘেরা পরিবেশে আরো মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। অবশ্য গানের ফিউশন মিউজিক বেছে নিয়েছিলেন তিনি।

 

শ্রীলেখার ইনস্টাগ্রামের ওয়ালে ইতোমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এভাবেই ভালো থাকুন।’ বঙ্গ সুন্দরীর এই ভিডিওতে ‘ফিদা’ নেটপাড়া।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code