উল্টো ব্লাউজ পরে বিপদে আলিয়া ভাট

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১

উল্টো ব্লাউজ পরে বিপদে আলিয়া ভাট

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : বিয়েতে গিয়ে কিছুটা বিপদেই পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! অনেকটা ব্রালেটের আদলে ডিজাইন করা সেই পোশাকের কারণে সমালোচনার শিকার হচ্ছেন অভিনেত্রী।

Manual8 Ad Code

 

শনিবার অভিনেত্রী আনুশকা রঞ্জন কাপুর ও অভিনেতা আদিত্য শীলের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে হাজির হন আলিয়া ভাট। অনেকের মতে, সেখানে উদ্ভট ধরনের পোশাক পরেছেন আলিয়া।

Manual8 Ad Code

 

ছবিতে দেখা যায়, আলিয়ার পরনে ছিল হলুদ রঙের লেহেঙ্গা টপ। ব্রালেটের আদলে ডিজাইন করা ব্লাউজ পরেছেন তিনি। অনেকে প্রশ্ন তুলছেন, তাড়াহুড়োতে কি ব্লাউজ উল্টো পরে ফেলেছেন আলিয়া? আবার কেউ কেউ তাকে তুলনা করছেন বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

বলা হচ্ছে, আদিত্য-আনুশকার মাধ্যমে বলিউডে বিয়ের মৌসুম শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ে করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের কথা রয়েছে। সেটা এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে হতে পারে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code