বাথরুমে সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ জ্যাকুলিন, একাধিক ছবি ফাঁস

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

বাথরুমে সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ জ্যাকুলিন, একাধিক ছবি ফাঁস

Manual1 Ad Code

সুকেশ চন্দ্রশেখরের গালে গাঢ় চুমু খাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত


বিনোদন ডেস্ক : আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের গালে গাঢ় চুমু খাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তেমনই এক ছবি ঘিরে তোলপাড় নেটমাধ্যম। বাথরুমের ভেতর আয়নার সামনে আইফোন হাতে দাঁড়িয়ে সুকেশ এবং তার গালে চুমু খাচ্ছেন ‘সালমানের’ নায়িকা।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সুকেশ-জ্যাকুলিনের নতুন ছবি ফাঁস হতেই ফের চর্চায় দুজনের সম্পর্ক। অবশ্য কয়েকদিন আগেও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সেই সময় এত আলোচনা হয়নি।

Manual2 Ad Code

 

২০০ কোটি টাকার প্রতারণা মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী জ্য়াকুলিনন। যদিও এই মামলার অভিযুক্ত নন বলিউড সুন্দরী। প্রতারক সুকেশ চন্দ্রশেখর এবং তার অভিনেত্রী স্ত্রী লীনা পালের বিরুদ্ধে দায়ের আর্থিক তছরুপের মামলায় সাক্ষী হিসাবে নাম রয়েছে জ্যাকুলিনের।

 

ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে ছবি দাবি করা হয়েছে, জ্যাকুলিন-সুকেশের এই অন্তরঙ্গ ছবিটি চলতি বছর এপ্রিল থেকে জুনের মধ্যে তোলা হয়েছে। সুকেশের হাতে যে ফোনটি রয়েছে, সেটির মাধ্যমেই বিরাট অঙ্কের প্রতারণার যাবতীয় কাজ সেরেছেন সুকেশ।

 

অভিযুক্ত সুকেশের আইনজীবী অনন্ত মালিক আগেই দাবি করেছেন, জ্যাকুলিনের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল বিবাহিত সুকেশের। যদিও জ্যাকলিনের মুখপাত্র পাল্টা বিবৃতি দিয়ে জানান, ‘তদন্তকারীদের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন জ্যাকুলিন, উনি এই মামলার অভিযুক্ত নন। ওনাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। জ্যাকলিনের সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত সম্পর্কের খবর ভুয়ো ও ভিত্তিহীন’। গত কয়েকদিনে জ্যাকলিন-সুকেশের ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে নায়িকা।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code