ওমরাহ শেষে মরুর বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে মাহি

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১

ওমরাহ শেষে মরুর বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে মাহি

Manual3 Ad Code

ছবি : সামাজিক যোগাযোগ মাধ্যম।


বিনোদন ডেস্ক : স্বামী রাকিব সরকারকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন মাহিয়া মাহি। ওমরাহ শেষে এবার মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ধরা দিলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা।

Manual2 Ad Code

 

বিস্তীর্ণ মরুভূমিতে নানা ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। তাতে দেখা গেল, কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।

 

মাহিয়া মাহি সেসব ছবির ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চারটি লাভ ইমোজি।

 

মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখলেন এই জুটি।

 

Manual2 Ad Code

গত বুধবার (২৪ নভেম্বর) মাহিয়া মাহি ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি জানান সবাইকে। সামাজিকমাধ্যমে তার স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে এমন একটি পোস্ট করে এ খবর জানিয়েছিলেন তিনি।

Manual1 Ad Code

 

গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন তিনি। চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code