আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমান এই আদেশ দেন। এর আগে মামলায় আগাম জামিন নিতে বিকেল ৩টার পর আদালতে হাজির হন তিনি।

 

রোববার (১২ ডিসেম্বর) ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে জামিন আবেদন করেন এই দুই অভিনেত্রী।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এর আগে গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

 

Manual1 Ad Code

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ইভ্যালির ব্র্যান্ড এম্বারসেডর ছিলেন। মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইল। আর অভিনেত্রী শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা।

 

Manual8 Ad Code

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছিলেন ধানমিইণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

 

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code