সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১
বিনোদন ডেস্ক :
শ্রীলেখা মিত্র এখন আপাতত দুবাইতে আছেন। সেখানে বসেই নিজের আপডেট জানাচ্ছেন প্রতিনিয়ত। এরই মধ্যে নিজের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। যেখানে তাকে বেবি পিঙ্ক রঙের টপ আর শর্টসে দেখা গেছে।
গাড়ির ভেতরে বসেই শ্রীলেখার ছবিগুলো তোলা হয়েছে। ওয়েস্টার্ন শর্ট ড্রেসে নায়িকাকে দেখে হুশ হারিয়েছেন ভক্তরা। প্রশংসার বাণ ডেকেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো তাকে ‘ক্যান্ডি’ আর ‘স্ট্রবেরি’র সঙ্গেও তুলনা করে বসেছেন।
পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। তাই তো শাড়িতে ঠিক যতটা সাবলীল, ততটাই পাশ্চাত্য পোশাকেও। ফিগার মেনটেন করতে নিয়ম মেনে করেন শরীরচর্চা। এমনকী, ডায়েটেও থাকে কড়া নজর!
টলিউডে অভিনেত্রীর নিন্দুকের সংখ্যা কিছু কম নয়! তবে সেসব পাত্তা না দিয়ে নিজের মতো থাকতেই পছন্দ করেন।
Design and developed by ওয়েব হোম বিডি