সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনা।

Manual6 Ad Code

 

এই ঘটনার পর সালমান খানকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি ভালো আছেন। আর চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।

 

জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান খান। তখনই হাতে ছোবল মারে সাপ। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।

Manual2 Ad Code

 

সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এমন ঘটনা ঘটে। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

Manual6 Ad Code

 

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code