এবার করোনার আক্রান্ত নোরা ফাতেহি

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১

এবার করোনার আক্রান্ত নোরা ফাতেহি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
নোরা ফাতেহি, বলিউডের ড্যান্সিং ট্যালেন্ট। ‘দিলবার’ দিয়ে বলিউডে যে পদক্ষেপ হয়েছিলো সেটি অক্ষুণ্ণ রেখে মিউজিক ইন্ডাস্ট্রি, রিয়েলিটি শো এমনকি অভিনয়েও দারুণ মেধার পরিচয় দিচ্ছেন তিনি। ব্যালি ড্যান্স কিংবা হিপহপ, নোরা ফাতেহি মানেই হিট। এবার এই নোরা ফাতেহির ওপরেই আক্রমণ করেছে করোনাভাইরাস।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন নোরা ফাতেহির মুখপাত্র।

 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, সেই বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী। এরপর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) বিধিনিষেধ মেনে চলছেন তিনি।

 

তার মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

Manual1 Ad Code

 

নোরা ফাতেহির মুখপাত্র আরও জানান, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো আগের ইভেন্টের। কয়েকদিন ধরে কোথাও যাননি নোরা। অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।

 

Manual8 Ad Code

বুধবার জানা যায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। একই সঙ্গে তার ছোট বোন অংশুলা কাপুরও আক্রান্ত।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

একই দিনে খবর পাওয়া যায় স্বামীসহ করোনায় আক্রান্ত সোনম কাপুরের ছোট বোন প্রযোজক রিয়া কাপুর। এদিকে দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code