মা হওয়ার গুঞ্জন, উত্তরে যা বললেন মাহি

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

মা হওয়ার গুঞ্জন, উত্তরে যা বললেন মাহি

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। সোমবার দেওয়া সেই পোস্টটিতে মাহি লিখেন, এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। কিন্তু এর একদিন আগেই মাহি আবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন- আলহামদুলিল্লাহ।

Manual8 Ad Code

 

তবে মাহির পরে করা সেই পোস্টটি দেখে অনেকেই ধারনা করেছিলেন, মা হতে চলেছেন ঢাকাইয়া ছবির এই নায়িকা। কিন্তু মাহি জানালেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সঠিক নয়।

 

Manual2 Ad Code

ঘটনা প্রসঙ্গে মাহি বলেন, গুঞ্জনটি সত্য নয়। মূলত আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে শরীরে। বর্তমানে আমি ভালো আছি। হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। আশা করছি, শীঘ্রই আবার শুটিং-এ ফিরবো।

 

Manual1 Ad Code

নতুন বছরের শুরুতে মাহি ফেসবুকে ছবি পোস্ট করেন। আর তার ক্যাপশনে তিনি জুড়ে দেন- এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।

 

Manual7 Ad Code

তার এই এমন পোস্ট এবং কয়েকদিন পরের করা পোস্ট দেখে তার অনুরাগীরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পরে যান। অবশেষে তাদের সেই দ্বিধাদ্বন্দ্বটি দূর করলেন মাহি। গত বছরের নভেম্বরে মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code