হঠাৎ নিখোঁজ মাধুরী, খুঁজে পেতে তদন্তে পুলিশ

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

হঠাৎ নিখোঁজ মাধুরী, খুঁজে পেতে তদন্তে পুলিশ

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
স্টারডমের বোঝা বইতে বইতে ক্লান্ত? নাকি সত্যিই কোনো বিপদের মুখে ‘অনামিকা’ মাধুরী? রহস্যের জট খুলবে ২৫শে ফেব্রুয়ারি। এবার ওটিটি দুনিয়ায় নিজের রূপ আর অভিনয়ের জাদুতে মুগ্ধতা ছড়াবেন ‘ধকধক গার্ল’। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর।

Manual7 Ad Code

 

আর এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেল। এই সিরিজে বলিউড সুপারস্টার অনামিকার চরিত্রে অভিনয় করছেন মাধুরী। তবে তার স্টারডমের সঙ্গেই জড়িয়ে রয়েছে অতীতের বেশকিছু রহস্য।

 

এই ওয়েব শো-তে মাধুরী ছাড়াও থাকছেন সঞ্জয় কাপুর, মানব কল, লক্ষ্যবীর স্মরণ, সাহাসিনী মুলে, মুসকান জাফেরিরা। সুপারস্টার অনামিকার আচমকাই রাতারাতি গায়েব হয়ে যায়। এরপর তদন্তে নামে পুলিশ। তবে রহস্যের জট খুলতে নেমে পুলিশ বারবার হোঁচট খায়, কারণ সকলেই যেন কোনো রহস্য গোপন করে চলেছে। ফলে শুরু হয় অনামিকার জীবনবৃত্তান্ত ঘেঁটে দেখা।

 

Manual8 Ad Code

অনামিকার দাম্পত্য জীবনের টানাপোড়েন, দুই সন্তানের সঙ্গে তার সম্পর্ক, সহ-অভিনেতা মানব কলের সঙ্গে তার ঘনিষ্ঠতা; এই সবকিছুকেই ঘিরে রয়েছে রহস্যের মায়াজাল।

 

ইনস্টাগ্রামে নিজেই ট্রেলারটি শেয়ার করেছেন অনামিকা আনন্দ, থুড়ি মাধুরী দীক্ষিত। ক্যাপশনে তিনি লিখেছেন, শুনেছিলাম, স্টারডম এক লহমায় হারিয়ে যেতে পারে। কিন্তু সুপারস্টার যদি নিজেই নিখোঁজ হয় যান… এমনটা আগে কোনোদিনও শুনিনি। নিজের ‘পারফেক্ট’ জীবনের গল্প বলতে আসছে অনামিকা আনন্দ।

 

Manual5 Ad Code

এক সুপারস্টারের জীবন ক্যামেরার এপার থেকে যতটা পারফেক্ট দেখায়, আদতে কি ততটাই নিঁখুত তাদের জীবন? এই প্রশ্ন ঘুরে ফিরে আসবে ট্রেলার জুড়ে। ভার্চুয়াল ট্রেলার লঞ্চ ইভেন্টে মাধুরী নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে জানান, আমি এখানে একজন ফিল্মস্টারের চরিত্রেই রয়েছি, যে একজন সুপারস্টার। পাশাপাশি তার একটা পরিবার রয়েছে, সন্তান রয়েছে। তবে রিয়েল লাইফে আমার জীবনটা মোটেই অনামিকার মতো নয়। আমার পরিবারের সঙ্গে আমার বন্ধন অনেক মজবুত। পাশাপাশি আমি সৌভাগ্যবান যে আমি কিছু সেরা পরিচালক ও সহ-অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি।

 

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালের অন্ধকারময় জগত উঠে আসবে এই সিরিজে। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য ফেম গেম’-এর।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code