পার্টি থেকে ফেরার পথে অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

পার্টি থেকে ফেরার পথে অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
পার্টি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ। শোবিজে তিনি গায়ত্রী নামেও পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

জানা গেছে, হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ইনস্টাগ্রামে লিখেছেন, আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

প্রসঙ্গত, সবশেষ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code