শুরু হলো কাতার ফুটবল বিশ্বকাপের ড্র

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

শুরু হলো কাতার ফুটবল বিশ্বকাপের ড্র

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
শুরু হলো কাতার ফুটবল-২০২২ ফিফা বিশ্বকাপের ড্র’র আসর। এবারের ড্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছে ইদ্রিস এলবা ও রেশমিন চৌধুরী।

 

দোহায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় শুরু হয় আসরের ড্র। এবারের বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। বিশ্বসেরার লড়াই মাঠে গড়াতে বাকি আর ২৩৩ দিন।

 

ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত আছেন কাতারের আমির। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা।

 

৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

 

Manual7 Ad Code

ইউরোপের বাকি থাকা প্লে-অফের লড়াই স্থগিত আছে ইউক্রেইনের যুদ্ধের কারণে। আগামী জুনে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের; এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে ওয়েলসের।

 

আয়োজক কাতার থাকবে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ গুলোর বাকি সব দল চূড়ান্ত হবে ড্রয়ে।

 

Manual8 Ad Code

ফিফা র‌্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলো জায়গা পেয়েছে ১ থেকে ৪ নম্বর পটে। কেবল ভিন্নতা কাতারের ক্ষেত্রে। এখানেও তারা ১ নম্বর পটে স্বাগতিক হওয়ায়।

 

আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশ নেবে মূল পর্বে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যাতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।

 

ড্রতে সরাসরি যুক্ত যারা :
কাফু (ব্রাজিল), লোথার ম্যাথাউস (জার্মানি), আদেল আহমেদ মাল্লা (কাতার), আলি দাই (ইরান), বোরা মিলুটিনোভিচ (সার্বিয়া), জে-জে ওকোচা (নাইজেরিয়া), রাবাহ মাদজার (আলজেরিয়া) এবং টিম কাহিল (আলজেরিয়া) সহ ফুটবলের তারকারা এই ড্রয়ের কার্যক্রমে থাকবেন। বোল থেকে বল নিয়ে দল বাছাইয়ের কাজও তারাই করবেন।

Manual3 Ad Code

 

কোন পটে কে আছেন :
পট-১: কাতার, ব্রাজিল, আর্জেন্টিনা, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

পট-২: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া ও উরুগুয়ে।

Manual8 Ad Code

পট-৩: সার্বিয়া, পোল্যান্ড, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়া।

পট-৪: কানাডা, ঘানা, ক্যামেরুন, ইকুয়েডর এবং সৌদি আরব, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২, ইউরো প্লে-অফ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code