সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২২
বিনোদন ডেস্ক :
সম্প্রতি টিপ পরার কারণে হেনস্তার শিকার হয়েছেন বলে এক শিক্ষিকা অভিযোগ তোলেন। দেশের কয়েকজন পরিচিত অভিনেতা প্রতিবাদ স্বরূপ টিপ পরে ছবি দিয়েছেন। অভিনেতাদের ওই কাজের সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তাদেরকে ‘পাগল’ বলেও অভিহিত করেন তিনি।
এদিকে গত ৬ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনি পালের বিরুদ্ধে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
টিপ নিয়ে যেসব তারকা প্রতিবাদে সরব ছিলেন, তারা এখন নীরব ভূমিকায়। তাই ফুঁসে উঠেছেন অভিনেতা সিদ্দিক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’
উল্লেখ্য, ৬ এপ্রিল ছাত্রীদের পেটানোর ঘটনা ঘটলেও এটি প্রকাশ্যে এসেছে গতকাল (৭ এপ্রিল)। একাধিক ছাত্রীর অভিযোগ, অ্যাসেম্বলি চলাকালীন শিক্ষিকা আমোদিনি পাল তাদেরকে পিটিয়েছেন। কারণ তারা হিজাব পরে স্কুলে এসেছেন। এ নিয়ে ওই এলাকায় বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি।
যদিও আমোদিনি পাল জানিয়েছেন, স্কুল ড্রেস না পরে আসার কারণেই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখানে ধর্মীয় কোনও বিষয় ছিল না। স্কুলড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম। একশ্রেণির মানুষ বিষয়টিতে ধর্মীয় রং লাগাচ্ছে। মূলত তাদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।’
Design and developed by ওয়েব হোম বিডি